শিক্ষা কোনো বিলাসিতা নয়, বরং মৌলিক অধিকার তাই কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য স্কুল বন্ধ রাখা যাবে নাঃ এসআইও

প্রেস বিজ্ঞপ্তি

শিক্ষা কোনো বিলাসিতা নয়, বরং মৌলিক অধিকার
তাই কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য স্কুল বন্ধ রাখা যাবে নাঃ এসআইও

রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট বাজার সাথে সাথেই ব্যাপক কেন্দ্রীয় রাজ্যে মোতায়েন করা হয়েছে এবং তাদের থাকা-খাওয়ার জন্য রাজ্যের বহু স্কুল ও কলেজ বন্ধ। এসআইও পশ্চিমবঙ্গ মনে করে, নির্বাচনী কাজের জন্য দীর্ঘদিন স্কুল- কলেজের পঠনপাঠন ও পরীক্ষা বন্ধ রাখা মানে মৌলিক অধিকার ক্ষুণ্ন করা। নির্বাচনী নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনীকে স্কুল প্রাঙ্গণে রাখার ফলে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, পরীক্ষা এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধুমাত্র মুর্শিদাবাদের ফারাক্কার একটি স্কুলেই ১১ হাজার পড়ুয়ার পঠনপাঠন বন্ধ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ বাধ্য হয়ে নোটিশ জারি করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ রাখছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ— এ সময়ে ক্লাস বন্ধ হওয়া তাদের মানসিক চাপ বৃদ্ধি এবং অ্যাকাডেমিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এই প্রেক্ষিতে, আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে স্পষ্টত দাবি জানাচ্ছি—

১. অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে স্বাভাবিক পঠনপাঠন পুনরায় চালু করার কার্যকর ব্যবস্থা নিতে হবে।
২. কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প স্কুল-কলেজের বাইরে বিকল্প স্থানে স্থানান্তর করতে হবে, যাতে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন থাকে।
৩. যে-সব পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম স্থগিত হয়েছে, সেগুলোর দ্রুত ও সুশৃঙ্খল পুনর্বিন্যাস করতে হবে।
৪. ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস, একাডেমিক সহায়তা এবং মানসিক পরামর্শের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আমরা দৃঢ়ভাবে মনে করি, নির্বাচন যেমন গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ, তেমনি শিক্ষার ধারাবাহিকতা রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। একটির স্বার্থে অন্যটি বিপন্ন হতে পারে না।

সোশ্যাল মিডিয়া

আপডেট পেতে সংগঠনের সোশ্যাল চ্যানেলগুলি ফলো করুন

লাইক করুন

ফলো করুন

ফলো করুন

সাব্‌স্ক্রাইব করুন

চ্যানেলে যুক্ত হোন