৫ই নভেম্বর বাউড়িয়ার ষষ্ঠীতলাতে ১২ শতাধিক উপস্থিতি নিয়ে অনুষ্ঠিত হল জেলা ছাত্র সমাবেশ

“তোমরা সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ও ইনসাফের সাক্ষীদাতা হয়ে যাও ” শিরোনামে এসআইও পশ্চিমবঙ্গ থেকে পরিচালিত প্রচারাভিযানের অংশ হিসাবে ৫ই নভেম্বর বাউড়িয়ার ষষ্ঠীতলাতে ১২ শতাধিক উপস্থিতি নিয়ে অনুষ্ঠিত হল জেলা ছাত্র সমাবেশ। এই ছাত্র সমাবেশের মূল আকর্ষণ ছিল স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি রামিস ইকে সাহেবের ঈমানী চেতনা-জাগরনী ভাষণ।

এছাড়াও উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গের আমীরে হালকা ডঃ মসিউর রহমান, প্রাক্তন আমীরে হালকা রহমত আলি খান, এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি বি এস আল মামুন, রাজ্য সম্পাদক আব্দুল ওয়াকিল, রাজ্য বিভাগীয় সম্পাদক এহসানুর রহমান, রাজ্য দাওয়াহ কনভেনর জিয়াউল হুদা, সলিডারিটি ইউথ মুভমেন্টের রাজ্য সম্পাদক আরিফুল রহমান, জামাআতে ইসলামী হিন্দ হাওড়া জেলার জেলা নাজিম নূর আহমেদ মোল্লা, প্রাক্তন জেলা নাজিম হেদায়েত আলি, জামাআতে ইসলামী হিন্দ পূর্ব মেদিনীপুর জেলার জেলা নাজিম মির্জা শরিফুল, এসআইও হাওড়ার জেলা সভাপতি
সেখ আমিরুল ও জেলা সম্পাদক মুজেহেদুল ইসলাম সহ অন্যান্য সম্মানীয় অতিথি বৃন্দ।

সোশ্যাল মিডিয়া

আপডেট পেতে সংগঠনের সোশ্যাল চ্যানেলগুলি ফলো করুন

লাইক করুন

ফলো করুন

ফলো করুন

সাব্‌স্ক্রাইব করুন

চ্যানেলে যুক্ত হোন